
রাজিউল হাসান পলাশঃ মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় ধামরাই পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে থানা ও কমিউনিটি পুলিশিং সেল ধামরাইয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিপিএম,পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সাংসদ বেনজীর আহমদ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ধামরাই পৌর আওয়মীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা কমিনিটি পুলিশিং সেল এর সভাপতি ও সজাগ এর পরিচালক আব্দুর মতিন,ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড- সোহানা জেসমিন মুক্তা,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।
