• বৃহস্পতি. মে ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে একটি মহল্লা ৭০টি সিসি ক্যামেরার আওতায়

জানু. 6, 2022

রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাই পৌরসভার ০৫ নং ওয়ার্ডের দক্ষিন পাড়া মহল্লা সিসি ক্যামেরার আওতায় এনেছে দক্ষিণ পাড়া যুব সমাজ।

আজ ০৬ জানুয়ারি ২০২২ সন্ধ্যায় ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা প্রতিস্থাপন শুভ উদ্বোধন করেন।

ধামরাই পৌরসভার ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী রমিছউজ্জামান সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, পৌরসভার ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল, ধামরাই পৌর আওয়ামী লীগ সদস্য আবু হানিফ।

প্রধান অতিথির বক্তব্যে ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির বলেন, আমি ধন্যবাদ জানাই দক্ষিণ পাড়া যুব সমাজকে এমন প্রয়োজনীয় একটি উদ্যোগ গ্রহন করার জন্য। আপনারা স্ব-উদ্যোগে ৬৩ টি ক্যামেরা স্থাপন করছেন আমি আমার পক্ষ হতে সাতটি ক্যামেরা প্রদান পূর্বক মোট ৭০ টি ক্যামেরা স্থাপনের ঘোষনা দিচ্ছি। ধামরাই থানা প্রশাসন কে অনুরোধ করছি আপনারা এই সিসি ক্যামেরা থানা থেকে মনিটরিং করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, বর্তমান আইজিপির নির্দেশে আমরা মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরোটলারেন্সে কাজ করাছি। সাধারণ মানুষ পুলিশকে এখন অনেক তথ্য প্রদান করছেন।
মানুষ মিথ্যা কথা বললেও ইলেকট্রনিক ডিভাইস মিথ্যা বলেনা। সিসি ক্যামেরা যা দেখবে তাই রেকর্ড করে রাখে এবং সে সঠিক তথ্য প্রদান করে। আমরা পুলিশ প্রশাসন দক্ষিণ পাড়া যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা থানা প্রশাসন এই উদ্যোগের সাথে কাজ করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু বলেন, সিসি ক্যামেরা প্রতিস্থাপন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান ওয়াজেদ হোসেন জয় এর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠছে। এক সময় আমরা মোবাইল বিল দিতাম ১০ টাকা মিনিট এখন টাকার পরিবর্তে প্রতিটি মিনিটের কলরেট হিসেব এখন পয়সায় চলে আসছে। আমি পৌর মেয়র গোলাম কবির ভাইকে অনুরোধ করছি পুরো পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য। দেশ ডিজিটাল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

০৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল বলেন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধকল্পে এই সিসি ক্যামেরা স্থাপন করা হলো। সিসি ক্যামেরার কারণে এ এলাকাটি আরও সুরক্ষিত হবে।

সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments