• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

নভে. 15, 2024

ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলায় প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।শুক্রবার(১৫) নভেম্বর বিকেলে সুয়াপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান অভি বলেন, ফ্যাসিস্ট সরকার কর্তৃক আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান, এবং দ্রুত তারেক রহমানকে দেশের মাটিতে আনার জন্য দাবি জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ভুঁইয়া শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মীর আকিব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লেহাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ মিয়া প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments