
রাজিউল হাসান পলাশঃ সারা বাংলাদেশের ন্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধামরাই উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২মে) বিকেলে ধামরাই যাত্রাবাড়ী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ঢাকা-২০ ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন এই সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ।
ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল একজন প্রধানমন্ত্রী তিনি বিশ্বসেরা প্রধানমন্ত্রী তাকে হত্যার হুমকির প্রতিবাদ জানাই ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছি থাকবো এবং জীবন দিয়ে হলেও তার জন্য লড়াই করে যাবো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সি আই পি) ও উপজেলা আওয়ামীলীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল-জামান, তিনি বলেন আমরা ধামরাই উপজেলা আওয়ামী লীগ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছি আমরা জীবন দিয়ে হলেও তার পাশে থাকবো ও তার জন্য লড়াই করে যাবো।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজীর আহমদ (মুকুল), ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আ: লতিফ, ধামরাই উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম, ধামরাই পৌর যুবলীগ সভাপতি আমিনুর রহমান, ঢাকা জেলা পরিষদ সদস্য ও ধামরাই পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক (সুজন) ধামরাই উপজেলা যুবলীগ নেতা আলমগীর কবিরসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
