• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে পুলিশ কর্মকর্তার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

এপ্রিল 14, 2023

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের একশত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার সকালে বাংলাদেশ পুলিশের এসবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলামের উদ্যোগে কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন এসএসটিএস এর সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেনের বাড়ির আঙ্গিনায়, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, আলোকিত যাদবপুর সংগঠনের কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, লবণ, চিনি, খেজুর, পেঁয়াজ, আলু, আদা, রসুন, মসলা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।

উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments