
রাজিউল হাসান পলাশ: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামরাইয়ে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা চালিয়েছে যুব অধিকার পরিষদের ঢাকা জেলা উত্তরের সভাপতি গাজী রুবেল রানা। তিনি ঢাকা ২০ আসন থেকে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে জনমত গঠন করতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সারাদিন ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার দলের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে গাজী রুবেল রানা বলেন, তরুণদের নেতৃত্বে গণঅধিকার পরিষদ আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার মুক্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
তিনি আরোও বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের লড়াই চলবে। জুলাই গণঅভ্যুত্থানে এক ফ্যাসিবাদ পালিয়েছে বাংলাদেশে নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না গণঅধিকার পরিষদ। একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি, দখলদারি করার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে। বিভিন্ন জায়গায় ইতোমধ্যে তারা চাঁদাবাজি, দখলদারি চালাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য মাহফুজ হোসেন, ধামরাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো রুহুল আমিন, ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রিপন, ধামরাই যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল- আমিন মাহমুদ, ধামরাই উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাদশা, কুশুরা ইউনিয়ন সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক – দিপ্ত, সাবেক সি.সহ-সভাপতি ধামরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদ ইমরান হোসেন সহ গণঅধিকার পরিষদ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
