• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে আইএফআইসি ব্যাংকে মধুমাস উৎসব

জুলাই 9, 2024

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে আইএফআইসি ব্যাংকে মধুমাস উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ধামরাই বাজারের মনির প্লাজায় আইএফআইসি ব্যাংকের ধামরাই শাখায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

ধামরাই শাখার ব্যবস্থাপক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য, ধামরাই পৌরসভার ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র১ মো. মোকসেদ।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এক হাজার ৪০০টির বেশি শাখা-উপশাখা নিয়ে আইএফআইসির মাসব্যাপী প্রতিটি শাখা- উপশাখায় উদযাপিত হচ্ছে আইএফআইসি মধুমাস উৎসব ২০২৪। পাড়ায় বা মহল্লায় আমাদের সেবা দেওয়ার লক্ষেই আমরা এগিয়ে যাচ্ছি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments