
মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আজকে আমি আপনাদের বোন ও মেয়ে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের বোন হিসাবে মেয়ে হিসাবে আপনাদের সেবা করার সুযোগ একটা সুযোগ দিন।
যেইভাবে আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানকে ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা দেখিয়েছেন। ঠিক একিভাবে আপনারা আমাকে সেই স্নেহ মমতা ও ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের ঋণ জীবনেও শোধ করতে পারবো না। আমি সালথা উপজেলার যারা এই মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা ও কর্মী কে ধন্যবাদ জানাই আজকে একটি জনসভা জনসমুদ্র পরিণত করার জন্য। ১২ ই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে ১৭ বছর পরে আমাদের ভোট দেওয়ার সুযোগ এসেছে। নিরপেক্ষ সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ সালথা-নগরকান্দা ও ফরিদপুর গড়তে চাই। সালথা উপজেলার মানুষ আমার ভাইয়েরা বোনেরা আমার হৃদয়ের মানুষ প্রাণের মানুষ ও ভালবাসার মানুষ। ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে ধানের শীষে ভোট দিতে হবে। আমার বাবা ইন্তেকাল করেছেন আমাদের ছেড়ে চলে গেছেন। তখন সালথা উপজেলার প্রত্যেকটা গ্রামের মানুষ গিয়ে আমাকে বলছে ফুপু আমাদের বটগাছ টা নাই আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আজকে আমি আপনাদের কে বলতে চাই এই ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি এবং সারাজীবন থাকবো ইনশাআল্লাহ। আমৃত্যু আপনাদের পাশে আছি। আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি। আপনাদের জন্য আমি কাজ করতে চাই। আপনাদের মেয়ে ও বোন কে একটা সুযোগ দিবেন। আপনারা আমার বাবা কে যে ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা দিয়েছেন। তার ৩ গুণ ৪ গুণ বেশি সেই ভালবাসা সম্মান ও শ্রদ্ধা আমি আপনাদের কে দিতে চাই।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে সালথা উপজেলার উন্নয়ন প্রয়োজন। আমি আপনাদের বলেছি সালথা-নগরকান্দায় একটি আন্তর্জাতিকমানের হাসপাতাল করে দেওয়া হবে। এই সালথা উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। আমার ভাইবোনদের জন্য সালথা-নগরকান্দায় কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। চাকরির ব্যবস্থা করা হবে। সালথায় ভালো কোনো শিক্ষার ব্যবস্থা নাই ইনশাআল্লাহ আমরা ১২ তারিখে যদি বিজয়ী লাভ করতে পারি সংসদে যেতে পারি সালথায় একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা করা হবে। আমাদের ভাইয়েরা যারা বাহিরে গিয়ে চাকরি করে তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। মিল কারখানা করা হবে। আমাদের কৃষক ভাইয়েরা যাতে ভালো থাকতে পারে সরকার থেকে কৃষক কার্ড এনে তাদেরকে সেবা দেওয়া হবে। আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড হবে। আমাদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য কার্ড হবে মায়ের নামে।
মাদ্রাসা ও মসজিদ নিয়ে তিনি বলেন, সালথা-নগরকান্দার প্রত্যেকটা মাদ্রাসা মজিদের উন্নয়ন করা হবে ও আধুনিক মাদ্রাসা স্থাপন করা হবে। ছেলে ও মেয়েদের জন্য নতুন মাদ্রাসা করা হবে। কাওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তারা পাশ করার পরে সমপরিমাণ চাকরি করতে পারে সেই ব্যবস্থা করা হবে।
জনসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, মেজর (অব:) শাহ্ আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, সমাজ সেবা আতাউর রহমান, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, বালাম হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন মাতুব্বর, যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা রাজ, সাইফুল ইসলামসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৯ ফেব্রুয়ারি ২০২৬
