বকুল খান ,স্পেন: মেধা ,যোগ্যতা সম্পন্ন এবং একজন দেশ প্রেমিক ডিপ্লোম্যাট মোহাম্মদ নাভিদ শাফি উল্লাহ | চার বছর পূর্ণ করে স্ব-গৌরবে ,স্বমহিমায় উদ্ভাসিত হয়ে দেশে ফিরছেন |যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন |3 বছরের কমার্শিয়াল উইঙ্গে টার্গেট পূরণে সব হয়েছেন শতভাগ | সাথে করে নিয়ে যাচ্ছেন ,প্রবাসীদের নির্ভেজাল ভালোবাসা ও আন্তরিকতা |দায়িত্বে অবহেলা ও এড়ানোর অনেক সুযোগ ছিল ,কিন্তু নিজের বিবেকের তাগিদ এ দেশপ্রেম একটুও ছন্দপতন ঘটাননি কর্ম জীবনের শেষ দিন পর্যন্ত |
গত 22 শে জুলাই দেশে ফিরছেন|যাওয়ার প্রাক্কালে এক কফি আড্ডায় বসে বলেছেন ,কর্মযজ্ঞের বাইরে এ এক অন্যরকম গল্পের কথা ,সম্ভাবনা প্রাপ্তির প্রত্যাশা ||সদিচ্ছা ও সুচিন্তা থাকলে দেশকে ভালোবাসা যায় ,যেকোনো অবস্থান থেকে |যে শিক্ষা পরিবার থেকে পেয়েছেন ,বাবার আদর্শকে লালন করে ,তা ধারণ করেছেন কর্মময় জীবনের পদে পদে |সেন্ট্র কাঁসা এশিয়া ,মাদ্রিদ বিশ্ববিদ্যালয় এ ক্লাস নেয়া ,ন্যাশনাল রেডিওতে সাক্ষাৎকার ,জনপ্রিয় ডিপ্লোমেটিক নিউজ পেপার সহ জার্নাল এবং সভা ,সেমিনার ,সিম্পোজিয়াম ,এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ,কমার্শিয়াল উইঙ্গের প্রতিটি কর্মকাণ্ডে রেখেছেন বাংলাদেশকে সুউচ্চ এ তুলে ধরার অদম্য প্রচেষ্টা |
সর্বোপরি বাংলাদেশকে ব্র্যান্ডিং করার একটি মিশন |এ প্রসঙ্গে তিনি বলেন ,পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি খাত হলো পর্যটন ও বাণিজ্য | এক্ষেত্রে প্রথমেই সর্বাগ্রে ব্রান্ডিং করতে হবে দেশকে ,|দূতাবাস ও মিশন গুলোর পাশাপাশি প্রত্যেক প্রবাসীদের ভূমিকাই থাকতে হবে গুরুত্বপূর্ণ |কমার্শিয়াল কাউন্সিলের দায়িত্ব পালন কালীন সময়ে এ দেশের ,সংস্কৃতি ,সমাজ ব্যবস্থা ইতিহাস-ঐতিহ্য ও অবকাঠামোতো উন্নয়ন প্রচুর স্টাডি করেছেন ,সেই অভিজ্ঞতার আলোকে পরবর্তী সময়ে তার বিভিন্ন আর্টিকেলে উঠে এসেছে বাংলাদেশের অপার সম্ভাবনার দিকগুলি |নতুনত্ব ও আধুনিকতার সেবায় প্রবাসীদের নিয়ে আসতে ,দূতাবাসের ওয়েবসাইট ,সহ তথ্য প্রযুক্তি নির্ভর কার্যক্রম পরিচালনায় অনবদ্য অবদান রেখেছেন |
গত 10 তারিখ তার প্রিয় কর্মস্থল বাংলাদেশ দূতাবাসের মাদ্রিদ এর মিলনায়তনে বিদায় অনুষ্ঠানে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার নাভির শফিউল্লাহ কর্মময় জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণ এর মাধ্যমে উচ্ছ্বসিত প্রশংসা করেন ,পাশাপাশি সকল সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন |কর্মস্থল ছেড়ে চলে যাওয়ার সময় এই ভালোবাসা মুগ্ধ হয়ে মোহাম্মদ নাভির শফিউল্লাহ বলেন ,শৃঙ্খলা আন্তরিকতা ও স্বচ্ছতার প্রতিদান এ ভালোবাসা আমার কাছে অনেক বড় পাওয়া |
