• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দানবীর শিক্ষা অনুরাগী শেখ হায়েত আলী সরকার এর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টে. 15, 2022

দানবীর শিক্ষা অনুরাগী শেখ হায়েত আলী সরকার এর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
”বাদল হোসাইন সখীপুর”
দানবীর শিক্ষা অনুরাগী মরহুম শেখ হায়েত আলী সরকার এর-৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
আজ ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পুষ্প অপর্ণ, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পুষ্প অপর্ণ করেন সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব কেবিএম খলিলুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, সিনিয়র শিক্ষক ফজলুল হক সহ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, সাবেক শিক্ষক আব্দুল রাজ্জাক বিএসসি, সরকারী মুজিব অনার্স কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক দেলোয়ার শিকদার প্রমুখ।সে সময় উপস্থিত ছিলেন পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে আবদুল বারেক মিয়া,ছোট ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব’সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

একজন শিক্ষানুরাগী মানুষ হিসেবে শেখ হায়েত আলী সরকার ১৯৪৯ সালে সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তাছাড়া তিনি সখীপুরের প্রথম উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদান করেন। এতে করে সখীপুরের মানুষের চিকিৎসা সেবা পাওয়া চালু হয়। তাছাড়াও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দান, সহায়তা ও নেতৃত্ব দিয়ে সেসব কাজকে ত্বরাত্নিত করেছেন। তিনি সখীপুর থানা গঠনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এভাবেই সখীপুরের শিক্ষা, চিকিৎসা ও নানাবিধ কাজে যুক্ত রেখে আজকের আধুনিক সখীপুর গড়তে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন।

মরহুম শেখ হায়েত আলী সরকার এর পিতার নাম ছিল মরহুম শেখ নায়েব আলী সরকার। মরহুম শেখ নায়েব আলী সরকার এর একমাত্র ছেলে বিয়ে করেন গড়গোবিন্দপুর গ্রামের প্রয়াত ভোমর আলী সরকারের বড় মেয়েকে। তিনি ছোট বেলা থেকেই ডানপিটে ছিলেন।মরহুম শেখ হায়েত আলী সরকার এর দু’জন ছেলে ও তিন জন মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি এবং শুভাকাঙ্খী রয়েছে । বড় সন্তান আবদুল বারেক মিয়া এবং ছোট ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তেমন শিক্ষিত না হলেও স্বশিক্ষিত হিসেবে নিজেকে তিনি তৈরি করেছিলেন। যার প্রমাণ হিসেবে তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে আজও বেঁচে আছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments