
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি : ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামের পিতা বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রাঙ্গমুলারকান্দি হাজি আব্দুল্লাহ একাডেমির সহকারী শিক্ষক মো. ইউনুস আলী মিয়া (৬০) আজ ভোর ৩ টায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ নাতি নাতনি রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. ইউনুস আলী মিয়া
দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তিনি মৃত্যু বরণ করেন ।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জুম্মা কোন্দারদিয়া নতুন ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অাবু সাঈদ খান, দাদপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
