• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দশ বছর পর মুখ খুললেন মুরাদ জং

ডিসে. 19, 2023

দশ বছর চুপ ছিলাম আজকে কথা বলা শুরু করলাম। আমি কি রোহিঙ্গা? আমি এখানে ভাইসা আসিনাই আমার বাড়ি আশুলিয়া আমি লাল মাটির সন্তান। আগামী ৭ তারিখে আমরা রেডি আছি তোমরা আইয়োও। নারায়ণগঞ্জে চলে শামীম ভাইয়ের ‘খেলা হবে’ আর আজ থেকে সাভারে আমার ‘আইয়োও’। দীর্ঘ ১০ বছর পর সাভারে এসে নিজ নির্বাচনী কার্যালয় উদ্ভোধন শেষে নিজ বক্তব্যে এভাবেই কথা গুলো বলছিলেন ঢাকা-১৯ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ।

এসময় তিনি বলেন, আমার বাবা দুইবার এই এলাকায় নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রী শেখ হাসিনা আমাকে ভালোবেসে তিনবার নৌকার মনোনয়ন দিয়েছেন এবং ২০০৮ সালে দেশের সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। আমি কখনো ভাবিনাই আমাকে এভাবে এখানে আসতে হবে। আমি ভেবেছিলাম আমি নৌকা নিয়েই আবার আসবো। আমি দশ বছর কোন কথা বলিনাই। দশ বছর প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন ভাই তুই চুপ, তুই কোন কথা বলিসনা আমি তোরটা দেখবো। আপা বলেছেন আমি চুপ থেকেছি আজকে ২০২৩ আমার বোন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছে ‘আসো কে জনপ্রিয় প্রমান করো’ তাইতো আমি এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী এতদিন চুপ থাকতে বলেছিলেন এবার বললেন মুখ খুলো তাইতো মুখ খুললাম। আমিতো নৌকাই আছি খালি মার্কাটা ভিন্ন সেটা হইলো ঈগল।
ঈগলও শেখ হাসিনার মার্কা আপনারা যদি এই মার্কাটাকে জিতায়া দেন তাইলে ফুলের মালাটা নিয়া তো মাননীয় প্রধানমন্ত্রীর গলাতেই পরামু।

তিনি আরো বলেন, আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই, রানা প্লাজা কি আমি ফালাইছি? রানা প্লাজা কি আমি বানাইছি? ওইটার মালিক কি আমি? ওইখানে আমার কি কোন ব্যবসা ছিলো? ওই মার্কেটটা কি আমার শাসন আমলে বানানো হয়েছিলো? তাহলে কেন আমাকে দোষারোপ করা হইলো? আমি মানুষ না? আমার কস্ট লাগেনা? আমার জন্য মায়া লাগেনা আপনাদের? আমি এখানে ভাইসা আসি নাই আমি কি রোহিঙ্গা? আমার বাড়ি আশুলিয়া আমি লাল মাটির সন্তান, আমি আপনাদের সন্তান। আমার ইজ্জত মানে আপনাদের ইজ্জত। আপনারা বুকে হাত দিয়া কন আমি যখন এমপি ছিলাম তখন কোনদিন কি আপনাদের অসম্মান করছি? কেও কোন কাজে আসলে তার সাথে কি খারাপ ব্যবহার করছি? আমার পক্ষে যতটুকু করার করেছি। তাই আমি আজকে দাবী নিয়ে বলতেছি আপনারা দয়া কইরা আমার নির্বাচনটা কইরা দেন।

এদিকে, দীর্ঘদিন পর মুরাদ জংয়ের সাভারে আসার বিষয়টি জানতে পেরে সকাল থেকে সাভারের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা তাঁকে বরন করার উদ্দেশ্য তাঁর রাজনৈতিক কার্যালয় এলাকায় জরো হতে থাকেন। তাঁরা মোটর শোভাযাত্রা, পিক আপ, ট্রাকে করে ওই বাসভবনের দিকে রওনা হন। অনেক নেতা-কর্মী মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে যান। এসময় সাভারের বিভিন্ন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে নেতা-কর্মীদের অবস্থানের কারণে বিভিন্নস্থানে মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহনগুলোকে আটকে থাকে। এতে ভোগান্তি পরেন মহাসড়ক দিয়ে চলাচলকারীরা। পরে সাভার মডেল থানা পুলিশ নেতা-কর্মীদের বুঝিয়ে সড়কের পাশে সরিয়ে দেয়ার চেষ্টা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments