
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ শীর্ষক এক কর্মশালা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বায়েছ মিয়া, আলোচক ছিলেন একই মন্ত্রণালয়ের উপসচিব শায়লা ইয়াসমিন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ তাসলিমা আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন প্রমুখ।
বক্তব্য প্রদান করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোর্শারফ আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কার্যালয়ের সহকারী কমিশনার এসএম ইমাম রাজী টুলু।
কর্মশালাটি উপস্থাপনা করেন কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০ টায় কর্মশালা শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার ৪৫ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
