• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

টাঙ্গাইলের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন মনিরুজ্জামান

জানু. 13, 2022

টাঙ্গাইলের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন মনিরুজ্জামান

 

“বাদল হোসাইন সখীপুর”

২০২১ সালের ডিসেম্বর মাসে জেলার শেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সখীপুর উপজেলার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

এ উপলক্ষে বুধবার  ১২ জানুয়ারি-২০২২ মাসিক অপরাধ দমন সভায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাত থেকে তিনি এ পুরষ্কার গ্রহণ করেন।

এসময় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,সখীপুর থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূঁইয়াসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় সখীপুর থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূঁইয়া জানান, (এসআই) মনিরুজ্জামান একজন সুদক্ষ ও কর্মঠ পুলিশ অফিসার। তার এই সাফল্যে সখীপুর থানা পুলিশ গর্বিত।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করি। এ অর্জন আমাকে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে।

উল্লেখ্য, (এসআই) মনিরুজ্জামান ২০২১ সালের ডিসেম্বর মাসের পাশাপাশি একই বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হওয়ার পুরষ্কার লাভ করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments