
নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের জেলা পরিষদ সদস্য কামাল হোসেন মিয়ার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়। আহতরা হলেন, ইউসুফ মোল্লা (২৬), খায়ের তালুকদার (৫২) ও মুজিব মন্ডল (৫৫)। এর মধ্যে ইউসুফ মোল্লা ও খায়ের তালুকদারের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টায় এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কে বা কারা এ হামলার ঘটনা ঘটায় তা জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের কলম ফকির নামে এক ব্যক্তির বাড়ি থেকে বিচার গান শুনে ফেরার পথে ওঁত পেতে থাকা কিছু দুষ্কৃতীকারী চলন্ত গাড়ীতে এই হামলা চালায়।
এই হামলায় কামাল মিয়াসহ গাড়িতে থাকা ৫ জনের মধ্য ২ জনের অবস্থা আশংকাজনক। নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
কামাল হোসেনের ছোট ভাই আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সাবেক সদস্য জামাল হোসেন মিয়া বলেন, আমরা অন্যায়ের সাথে আপোষ করিনা বলেই আমার ভাইয়ের উপড় এ হামলা করা হয়েছে। তবে আশাকরি হামলা কারিরা খুব দ্রতই পুলিশের হাতে ধরা পরবে। এলাকাবাসীও হামলা কারিদের চিন্হিত করে বিচার করবে। আমাদের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত তাই আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করবো না।
