
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুর্ধ ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত অনুর্ধ ১৯ দলকে পরাজিত করে শিরোপা লাভ করায় বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
সংসদ উপনেতা এক অভিনন্দন বার্তায় বলেন, অনুর্ধ ১৯ দলের শিরোপা অর্জন বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করায় দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও কোচিং স্টাফদেরও অভিনন্দন জানান তিনি।
