চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন সদর বাজার সংলগ্ন স্বনামধন্য চরভদ্রাসন পাইলট উচ্চ দ্যিালয়ের ৭৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
ঐ দিন বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি মো. আব্দুর রশিদ(উপ-সচিব)প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ফরিদপুর। বিশেষ অতিথি ছিলেন মো. মাহাবুব হাসান শাহীন(উপ-সচিব)জনপ্রশাসন মন্ত্রনালয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউদ্দিন খালাশী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম,সাবেক শিক্ষক আব্দুর রব,বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করা শেষে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত,গীতা থেকে পাঠ,জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন ছাড়াও ৪০ টি ইভেন্টে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
