• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গ্রীসে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

এপ্রিল 1, 2019

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ দোয়েল কালচারাল অর্গানাইজেশন এন্ড দোয়েল একাডেমী, গ্রীস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিদেশীদের কাছে বাংলাদেশকে তুলে ধরেছে। 

সংগঠনের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন গ্রীসের সাবেক ইমিগ্রেশন মিনিষ্টার ইয়ানী মুজালা।

এসময় প্রধান অতিথি আয়োজকদের ভূয়সী প্রসংশা করে বলেন গ্রীস ও বাংলাদেশের সেঁতু বন্ধনে অসামান্য অবদান রাখছেন।
বাংলাদেশ দোয়েল কালচারাল অর্গানাইজেশন এন্ড দোয়েল একাডেমী, গ্রীসের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আমরা চাই গ্রীসে আমাদের অবস্থান শক্ত করার পাশাপাশি আগামী প্রজন্মকে দেশীয় কৃষ্টি সংস্কৃতির মধ্যে বড় করে তোলতে, এতে করে এই শিশুরাই বাংলাদেশকে বহি:বিশ্বে এগিয়ে নিবে।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি, গ্রীসের সভাপতি আব্দুল কুদ্দুস ও সংগঠনের আরিফুর রহমান সিরাজ, আব্দুর রহিম, আ: রাজ্জাক টিটু, আব্দুল কুদ্দুস সিকদার, কামাল রহমান, ইকবাল হোসেন, কে এম আরিফ, বিথী খলিফা, শেখ শাহিন আক্তার ও নূর জাহান শিউলি প্রমূখ।
সাংস্কৃতিক পর্বে নৃত্য ও সংগীত পরিবেশন সহ দেশের প্রকৃত রূপ উপস্থাপনে বিদেশী অতিথি সহ উপস্থিত সকলেই মুগ্ধ করে তোলে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments