• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গণমাধ্যম কর্মীদের পাশে থাকা আমার দায়িত্ব: রাজীব

ডিসে. 18, 2021

আমার পিতা প্রয়াত ওয়াসিল উদ্দিন একজন নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন। সাংবাদিকদের দেখলেই বাবার স্মৃতি মনে পড়ে যায়। সাংবাদিকরা আমার পরিবারের সদস্য। সাংবাদিকদের অসুস্থতা বা কোনো বিপদের কথা শুনলে আমার হৃদয়ে নাড়া দেয়।

গতকাল ক্যান্সারে আক্রান্ত অসুস্থ সাংবাদিক সঞ্জীব সাহার খোঁজ নিতে যেয়ে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব একথা বলেন।

রাজীব বলেন, সাংবাদিক সঞ্জীব সাহার চিকিৎসার জন্য পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

এসময় সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য মিঠুন সরকার, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, সাভার প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রূপকুর রহমানসহ প্রমূখ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: সায়েম মোল্লা, সাভার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শরফউদ্দিন আকাশ, সাভার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো: রাজু আহমেদ, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুবেল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পাভেল, সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাঈফ আহমেদ নাসিম, সাভার পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানসহ প্রমুখ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সঞ্জীব সাহার ভাই উৎপল সাহা জানান, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব আমার দাদার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে বাসায় এসেছিলেন। দাদার সার্বক্ষনিক খবর নিয়ে যাচ্ছেন তিনি। অভিভাবক হিসেবে তিনি আমার দাদা কে উন্নত চিকিৎসায় সব ধরণের সহযোগিতার আশ্বাস, ভরসা, শক্তি ও সাহস দেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments