• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়ে ভোটারদের দ্বারে দ্বারে- ফারুক ফকির

নভে. 29, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদ ফরিদপুর-২ আসনের মনোনয়ন পেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির। শনিবার (২৯ নভেম্বর) বিকালে সালথা উপজেলা সদর বাজারসহ আশেপাশের কয়েকটি বাজারে গণসংযোগ করে ভোটারদের কাছে আগামী নির্বাচনে ট্রাক মার্কার জন্য ভোট প্রার্থনা করেন।

পরে, সালথা উপজেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে নির্বাচনী কর্মীসভায় তিনি বলেন, গণবন্ধু ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আমাকে ফরিদপুর-২ আসনে আমাকে নমিনেশন দিয়েছেন। আল্লাহ যদি সহায় থাকে আমি যদি এ আসনে এমপি নির্বাচিত হই তাহলে আমাদের দলের যে শ্লোগান আদর্শ গণঅধিকার আমাদের অধিকার আমরা ফরিদপুর-২ আসনে জনগণের অধিকার গণমানুষের অধিকার ইনশিওর করব।

তিনি বলেন, আপনারা অবগত আছেন এই সালথা ফরিদপুরে স্থানীয়ভাবে আমরা একটা খারাপ শিক্ষার সাথে সংযুক্ত যেটা আমরা স্থানীয় ভাষায় কাইজা বলি এটা আমাদের সালথা নগরকান্দায় মহামারী ক্যান্সার স্বরূপ। এই সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। এবং পাশা পাশি আমার অন্যান্য রাজনীতির বন্ধুরা আছেন তাদের কে অনুরোধ করব আসেন আমরা এক সাথে কাজ করে সালথা নগরকান্দা থেকে কাইজা সংস্কৃতি থেকে বের হই।

তিনি আরও বলেন, আমি আমার ফরিদপুর-২ আসনের জনগণের প্রতি আহবান করব করজোড়ে অনুরোধ করব আসুন আমরা এই অপসংস্কৃতি থেকে বের হই। এই করণে বের হবো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই কারণে আমাদের ঘরবাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের নারীশিশুরা আজ তাদের নিরাপত্তা হুমকির মুখে আমরা এখান থেকে বের হয়ে ফরিদপুর -২ আসনের সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটা নিরাপদ সালথা নগরকান্দা উপহার দিতে চাই। আমরা সুন্দর নিরাপদ এবং উজ্জ্বল ভবিষ্যৎ যেন সালথা নগরকান্দার মানুষের তৈরি হয় আমরা সে-ই লক্ষে কাজ করতে আপনাদের সকলের সহযোগিতা চাই।

কর্মীসভায় উপস্থিত ছিলেন, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান হেদায়েত, সিনিয়র সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবির মুন্না, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের জুয়েল ভান্ডারি, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, সালথা উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতা তানবীর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৯ নভেম্বর ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments