
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের পৌর এলাকায় মাননীয় সংসদ উপনেতার পিও ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক লিফলেট ও মাইকিং করেন।
তিনি রবিবার বিকালে পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে সচেতনতামূলক এ কার্যক্রম করেন। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌর বাসি।
আজাদ হোসেন বলেন, আমি পৌরসভার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। তাই পৌরসভা বাসিকে সচেতনার লক্ষ্যেে আমার এ উদ্যোগ। আমি এর আগে আমি পৌরসভায় ৫ হাজার মাক্স ও হ্যান্ডসানিটাইর বিতরন করেছি। ৩০০ দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি।
