• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া: অভি

নভে. 26, 2025

রাজিউল হাসান পলাশ: বেগম জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির এখন ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে এসকল কথা বলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

তিনি আরোও বলেন, ব্যক্তিগত বিভেদ ভুলে জনসাধারণ ও দলের স্বার্থে একত্র হয়ে কাজ করতে হবে। বিএনপি সন্ত্রাসমুক্ত একটি দল। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে সকলকে একত্র হয়ে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments