
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
এলিভেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমরান তালুকদারের সাথে ফরিদপুর জেলা যুবলীগ নেতাদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে ইমরান তালুকদারের নিজ বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। দুপুর দেড়টার দিকে জেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক শামীম তালুকদার ও রাহাত খান নেতাকর্মীদের নিয়ে ইমরান তালুকদারের বাড়িতে আসেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা মধ্যাহ্নভোজে অংশ নেয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুসহ জেলা-উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৫ মে ২০২১
