• বুধ. মার্চ ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির মিলানে নুরুল আফসার বাবুলকে সংবর্ধনা

জুলাই 30, 2025

ইতালির মিলানে সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি মিলান ইতালি। রুহুল আমিন রাহুলের প্রাণবন্ত উপস্থাপনা পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মামুন হাওলাদার , ইউরোপ ব‍্যুরো প্রধান দৈনিক ঢাকা টাইমস এর কমরেড খোন্দকার , খোরশেদ আলম শ্রাবণ , ডাক্তার প্রান্ত , ডাক্তার দানিয়েলা , বাবুল হাজারী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ ফেস্টিভ্যাল এর মত অনুষ্ঠান মিলানের বাংলাদেশ কমিউনিটি ১৫ বছর এর ইতিহাসে করা সম্ভব হয়নি। মিলান প্রবাসীদের জন্য নুরুল আফসার বাবুল তা করিয়ে দেখিয়েছেন। যা ইতালির মিলানে বসবাসরত বাঙালিদের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন ,শুধু তাই নয় এই ধরনের অনুষ্ঠান মাধম‍্যে দুই দেশের সেতুবন্ধন তৈরি করতে পারে।

এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে , প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম বাবুল তার বক্তব্যে বলেন কমিউনিটি পাশে থাকলে এই ধরনের অনুষ্ঠান বিগত দিনে তিনি আরো আয়োজন করবেন এবং প্রতিবছর এ ধরনের একটা ইভেন্ট সে উপহার দিতে চায় কমিউনিটিকে।
পরিশেষে মিলানে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ  নুরুল আফসার বাবুল এর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments