
২০১৮ সালের ২৫ ডিসেম্বরে যাত্রা শুরু করে ইচ্ছে আলো পরিবার। ঢাকার ধামরাই‘য়ে ইচ্ছে আলো সমাজের অসহায়, অবহেলিত মানুষের পাশে দাড়িয়েছে। কিছু স্বপ্নবাজ তরুন নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। সমাজকে এগিয়ে নিতে এই তরুন প্রজন্ম একটি বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইচ্ছে আলো’র একটাই ইচ্ছে ‘ভাল থাকুক প্রতিটি মানুষ’। আজ “ইচ্ছে আলোর” প্রথম জন্মদিন।
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দুইটি পর্বে অনুষ্ঠিত হয় ইচ্ছে আলোর বর্ষপূর্তি উৎসব।
প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাগ এন্ড ব্যাগেজ প্রজেক্ট উদ্ভোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নন্দলাল সূত্রধর, ইমরান হোসেন, আদনান হোসেন,আব্দুল কায়্যুম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
প্রজেক্টরের মাধ্যমে এক বছরের কার্যক্রম প্রদর্শন করা হয় এবং ১০জন সুবিধাবঞ্চিত শিশুকে ব্যগ গুছিয়ে দেয়ার মাধ্যমে ব্যগ এন্ড ব্যগেজ প্রজেক্ট চালু করা হয়।
