• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আ’লীগ নেতা জামাল মিয়ার ২৫শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।

মে 6, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:  ফরিদপুরের নগরকান্দায় যমুনা গ্রুপের পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া তার ব্যক্তিগত অর্থায়নে বুধবার ২ হাজার ৫শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া ও তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগম প্রমুখ।

বুধবার সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে নিজ বাড়ীতে খাদ্যসামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন যমুনা গ্রুপের পরিচালক, আওয়ামী কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মোট ২ হাজার ৫শ’ কর্মহারা দরিদ্র অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু,আটা ও লবন বিতরণ করা হয়।

এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, আমি আরো দুইমাস আগে থেকেই এলাকার কর্মহারা দরিদ্র অসহায় মানুষদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে আসছি। করোনা পরিস্থিতির কারনে নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আরো ২ হাজার ৫শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। প্রয়োজনে এর পর আরো বিতরণ করা হবে। আমি চাই, আমার এলাকার প্রতিটি অসহায় পরিবার যেনো খাদ্য সহায়তা পায়। সবার মঙ্গল কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেনো আজীবন আপনাদের সেবা করতে পারি। জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারন করে বাকি জীবন চলতে পারি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments