
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: মানবসেবা প্রকৃত ধর্ম এই শ্লোগান-কে ধারণ করে সালথা উপজেলার একদল যুবক প্রতিষ্ঠিত করে স্বেচ্ছাসেবক সংগঠন “নরত্ব”-সালথা। আর এটাই সালথা উপজেলার প্রথম কোন স্বেচ্ছাসেবক সংগঠন।
গতকাল বুধবার সকাল ১০টায় সালথা উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব মোহাম্মাদ হাসিব সরকারের হাতে মাস্ক, লিফলেট ও সাবান তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো “নরত্ব”-সালথা। এসময় সংগঠনটির সকল সদস্য উপস্থিত ছিলো।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মাদ হাসিব সরকার “নরত্ব” -সালথা’র সকল সদস্যদের সাদুবাদ জানান। তিনি সংগঠনের কর্মপরিধি ও ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা করেন। তিনি “নরত্ব” -সালথা কে মানবসেবা কাজ করার জন্য অনুরোধ করনে। তিনি বলেন, “নরত্ব” মানে মানবসেবা, তাই আপনারা মানুষের কল্যাণে কাজ করবেন। তিনি “নরত্ব”-সালথা পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সংগঠনটির সমন্বয়ক জয়, সুমন, সজীব বলেন, আজ আমরা অনেক বেশি খুশি আমাদের শ্রদ্ধেয় ইউএনও স্যারের হাতের স্পর্শের মাধ্যমে আমরা স্বীকৃতি পেলাম। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।
সংগঠনটির প্রথম উপদেষ্টা জুবায়ের চৌধুরী কাজল জানান, এতো অল্প সময়ের আমাদের এই সংগঠনটি এতো দূর এগিয়ে যাবে আমরা কখনো ভাবিনি। আমাদের শ্রদ্ধেয় ইউএনও স্যার মাধ্যমে আজ আমাদের আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ পেলে। তিনি আরো জানান সবার সহযোগিতা পেলে “নরত্ব”-সালথা মানবসেবায় অনেক দূর এগিয়ে যাবে।
আরো উপস্থিত ছিলো সংগঠনটির সদস্য, মহিদ চৌধুরী, লিমন, ফাহিম চৌধুরী সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ, ইতিমধ্যে “নরত্ব”-সালথা সংগঠনটি মরণব্যাধি ভাইরাস করোনা সম্পর্কে হতদরিদ্রের বিভিন্ন পরামর্শ, মাস্ক, লিফলেট ও সাবান বিতরণ করেছে।
