• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনলেন আকরামুল করিম

জানু. 25, 2021

 

ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আজ রবিবার সকাল ১০টার দিকে মধুখালী উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মোঃ আকরামুল করীম সাবেক সদস্য স্বাস্থ্য জনসংখ্যা উপ কমিটি বাংলাদেশ আওয়ামী, নিজে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন। এ উপলক্ষে কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথম দিনে ১১ টি ফরম বিক্রি হয়।

দলীয় মনোনয়ন ফরম কিনলেন যারা
১. মোঃ আকরামুল করীম সাবেক সদস্য স্বাস্থ্য জনসংখ্যা উপ কমিটি বাংলাদেশ আওয়ামী ২.নাসরিন জামান প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান মরিুজ্জামান বাচ্চুর সহধর্মিনী ৩.মো: আজিজুর রহমান মোল্যা সাবেক উপজেলা চেয়ারম্যান ৪. মো: সিরাজুল ইসলাম ৫.মো: শহিদুল ইসলাম উপজেলা যুবলীগের সভাপতি ৬.মির্জা আহসানুজ্জামান আজাউল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ৭.বীর মুক্তিযোদ্ধা মো: হামিদুর রহমান ৮. মো: হাবিবুর রহমান সাবেক ইউ পি চেয়ারম্যান ৯.সৈয়দ কবিরুল আলম মাও সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগ ১০. দেব প্রসাদ রায় ১১. মোহাম্মদ মুরাদুজ্জামন ভাইস চেয়ারম্যান
আগামীকালও দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে বলে দলীয় সুত্রে জানা গেছে। করোনায় আক্রান্ত হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি উপজেলা আওয়ামীলীগ মরিুজ্জামান বাচ্চুর মৃত্যুর কারনে পদটি শুণ্য হয়। আগামী ২৮ ফেব্রুয়ারী ভোটগ্রহন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments