প্রবাসী সাংবাদিকদের পরিবার ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইতালির রোমে। অভিজাত হোটেল এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং বিশেষ অতিথি ছিলেন এনটিভি’র পরিচালক মোস্তফা সারোয়ার বাবু।
এছাড়াও অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, কমিউনিটি ও মিডিয়া ব্যক্তিত্ব জসিম উদ্দিন।
এসময় প্রধান অতিথি রাষ্ট্রদূত বলেন, দেশপ্রেমকে জাগ্রত রেখে শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতাকে জনকল্যানে কাজে লাগাতে হবে। তিনি সংগঠনের সফলতা কামনা করে বলেন, যাদের উদ্দেশ্য ও লক্ষ্য মহৎ তাদের পথে শতবাঁধা পেরিয়ে এগিয়ে যাবে।
ইউরোপে বাংলাদেশি সাংবাদিকদের সর্ববৃহৎ ঐক্যবদ্ধ সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসি)’র দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার ইতালির রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেল প্রেসিডেন্টের কনফারেন্স হলে দ্বিতীয় পর্বে সকলে ঐক্যমতে মনিরুজ্জামান মনিরকে (ইতালি) সভাপতি পদে পুন:নির্বাচিত, বকুল খান (স্পেন) সাধারন সম্পাদক ও নাঈম হাসান পাভেলকে (পতুর্গাল) সাংগঠনিক পদে নির্বাচন করা হয় ।
এ সময় অতিথিবৃন্দ সংগঠনের আগামী দিনের পথচলায় সাফল্য কামনা করেন।
