• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

১৫০ জন হতদরিদ্র পরিবারের পাশে প্রবাসী সাংবাদিক শাহজাহান

এপ্রিল 18, 2020

এনটিভি ও somoynews.com এর বেলজিয়াম প্রতিনিধি আহমেদ শাহজাহান আজ ১৮ এপ্রিল ২০২০, তাঁর নিজস্ব ইউনিয়ন সুনামগঞ্জ জেলার আমবাড়ি বাজারের মান্নার গাঁও ইউনিয়নের ১৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে তুলে ত্রান সামগ্রী বিতরন করেন।
মান্নান গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু হেনা আজিজ এর উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে হত দরিদ্র ১৫০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী দেয়া হয়।

আহমেদ শাহজাহান জানান, মরনব্যধি করোনা ভাইরাস জনিত কারনে নিম্ন আয়ের মানুষ গুলোর মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই দূঃর্সময়ে নিম্ন আয়ের মানুষ গুলোর পাশে দাঁড়ানো আমাদের একান্তই জরুরী, সমাজের বিত্তবান মানুষগুলোকে সরকারের পাশাপাশি এগিয়ে আসার আহবান জানান তিনি।

এছাড়াও ত্রান বিতরণে যারা সহযোগিতা করেছেন তাদের সবাই কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আহমেদ শাহজাহানের এ প্রশংসনীয় উদ্যোগ কে উক্ত এলাকার লোকজন ধন্যবাদ জানিয়েছেন এবং সাথে আরো যাদের সামর্থ্য আছে তাদের কে এই মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments