বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আয়োজনে এবং অল ইউরোপ বাংলা প্রেসক্লাব এর সার্বিক সহযোগিতায় ইফতার ও দুআ মাহফিল সম্পন্ন হয়েছে। সর্বস্তরের কমিউনিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনন্য নজির সৃষ্টি করে।
বকুল খান, স্পেন, প্রতিনিধি: বাংলাদেশ এসোসিয়েশন এর হল রুমে গত ২২মে রাজনৈতিক ,সামাজিক কমিউনিটি ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
প্রেসক্লাব সভাপতি এ কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে স্পেন দূতাবাসের হেড ও চেন্সরি এবং মিনিস্টার হারুন আল রাশিদ বলেন, প্রবাসে সাংবাদিকতা খুবই চ্যালেঞ্জিং ,কেননা তারা মূল্যবান সময় দিয়ে দেশ ও কমিউনিটিকে পক্ষে কাজ করে, প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ নতুন প্রজম্মের কাছে পরিচয় করে দিচ্ছে। যা নিশ্চয়ই অন্যন্য দেশপ্রেমের একটি অংশ। এসময় তিনি দূতাবাসের পক্ষ থেকে স্পেনে কর্মরত সাংবাদিকদ কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সভাপতি এ এস আই আর রবিন, কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হক মনু, সোহেল ভূঁইয়া, এমদাদ হাওলাদার, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল কলাম মামুন, জাকির হুসেন, দুলাল সাফা, লুৎফুর রহমান, আব্দুল মুন্তাকিম মুজাক্কির, আব্দুর রহমান, রাসেল দেওয়ান, ইসলাম উদ্দিন, আইয়ুব আলী সোহাগ, আব্দুর রাজ্জাক, জসিম উদ্দিন, খায়রুজ্জামান জামান, নাজমুল ইসলাম নাজু, শামীম মিয়া, এক্রামুজ্জামান কিরণ, হেমায়েত খান, আখতারুজ্জামান আখতার, আবুল হুসেন, মাসুদ উদ্দিন, রুবেল খান, রানা আবেদীন, এস এম আসলাম, ভূঁইয়া মানি ট্রান্সফারের পরিচালক নাহিদ আনোয়ারুল, আসাদুর রহমানসাদ, এফ এম ফারুক পাভেল, আবিদুর রহমান জসিম প্রমুখ।
অনুষ্টানের শুরুতে কুরআন থেকে তেলওয়াত করেন সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন রাজি। প্রেসক্লাব থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি জাহিদুল হক মাসুদ, সহসভাপতি সেলিম আলম ও ইব্রালিম খলিল, যুগ্ম সম্পাদক দবির তালুকদার, তরুণ সংবাদকর্মী হুসেন মোহাম্মদ ইকবাল ,হানিফ মিয়াজী |প্রধান অতিথি হারুন আল রাশিদ নতুন ভাবে বাংলাদেশ প্রেসক্লাবে যুক্ত হওয়া সাইফুর রহমান, মনিরুজ্জামান টিটো, মাসনুন জুয়েল কে ফুলের তোড়া উপহার
পরিশেষে ইফতার মাহফিলে মুসলিম উম্মার জন্য বিশেষ দু’আ পরিচালনা করেন নূর হুসেন পাটোয়ারী।
