
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ ‘ছড়ার দেশে, যাচ্ছি ভেসে, হেসে হেসে’ লেখক, সাংবাদিক, উপস্থাপক সৈয়দ ইফতেখারের প্রথম বই; মেলার প্রথম দিন থেকেই বইটি ইন্তামিন প্রকাশনের স্টলে প্রকাশ্যে এসেছে। এছাড়াও বইটি অনলাইনে বই বিক্রির কেন্দ্র রকমারি এবং বইয়ের দুনিয়াতেও পাওয়া যাচ্ছে।
দীর্ঘ দেড় দশক বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক আর অনলাইন পোর্টালে প্রকাশিত সেরা ছড়াগুলো নিয়ে বইটি সাজানো। ছন্দময় ছড়াগুলো ইতোমধ্যে পাঠক মহলের প্রশংসা কুড়িয়েছে।
বইটির প্রচ্ছদের তথ্য অনুযায়ী, ছোট-বড় সবার জন্য এই বই। সহজ-সরল ভাষায় লেখা। দেড় দশকের শ্রেষ্ঠ ছড়াগুলো এখানে সন্নিবেশিত। পড়ে ফেলা সম্ভব এক নিঃশ্বাসে। লেখালেখির চর্চা যাদের আছে, তাদের জন্যও কার্যকরী বইটি। একটা সময় মানুষের মুখে মুখে ছড়ার বুলি ছিল, এখন আর সে দিন নেই। আবেদন হারাচ্ছে ছড়াও।
প্রসঙ্গত, সৈয়দ ইফতেখার টেলিভিশনের পরিচিত মুখ। সংবাদ, অনুষ্ঠান ও টকশো উপস্থাপনা করছেন। এছাড়াও নাটক, টেলিফিল্মে অভিনয় করেছেন। এর আগে তার দুটি যৌথ গ্রন্থ প্রকাশ পায়, যার একটি কবিতা ও একটি ছড়া।

