• রবি. মে ১৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সেভ দ্য গ্রিনের আত্মপ্রত্যয়: সবুজ বিপ্লব ও মানবকল্যাণে কাজের অঙ্গীকার

মে 16, 2026

মনির মোল্যা,নিজস্ব প্রতিবেদক:
দেশের সবুজ বিপ্লব, সুশিক্ষা বিস্তার এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মানবিক দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয়ে কাজ করে যাচ্ছে সেবাধর্মী অরাজনৈতিক সংগঠন “সেভ দ্য গ্রিন (STG)”। সংগঠনটি শিগগিরই দেশের জেলা, উপজেলা ও প্রত্যন্ত ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন জনকল্যাণমূলক সেবা কার্যক্রম শুরু করার উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অবস্থার পরিবর্তন এবং পরিবেশবান্ধব সবুজ বিপ্লব ত্বরান্বিত করতে প্রায় ৪০টি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য বিমোচন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা হবে।

সেভ দ্য গ্রিনের সভাপতি পলাশ ফারুক ও সাধারণ সম্পাদক ফিরোজা হক এক যৌথ বিবৃতিতে বলেন, “সংগঠনটি প্রতিষ্ঠায় যেসব গুণীজন, শুভাকাঙ্ক্ষী ও সমর্থক দীর্ঘদিন ধরে সহযোগিতা, ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের আন্তরিক প্রচেষ্টার ফলেই সেভ দ্য গ্রিন (STG) আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে আইনগত অনুমোদন ও বৈধতা অর্জন করেছে।”

তারা আরও বলেন, দূরদর্শী পরিকল্পনা, সাহসী নেতৃত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে সংগঠনটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবে। দেশ ও জাতির কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

১৬ মে ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments