• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা মডেল প্রেসক্লাবের সদস্যদের সাথে লাবু চৌধুরীর মতবিনিময়

ডিসে. 15, 2022

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর লাবু চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছেন সালথা মডেল প্রেসক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর হামিদ মঞ্জিলে লাবু চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, মজিবুর রহমান, মনির মোল্লা, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন, দপ্তর সম্পাদক বিধান মন্ডল, কার্যকরী সদস্য নুরুল ইসলাম নাহিদ, মোঃ পারভেজ মিয়া প্রমুখ।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে লাবু চৌধুরী বলেন, আপনারা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আপনাদের মাধ্যমে সমাজের সকল অসংগতি দূর হবে বলে আমি আশা করি। সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কলম চলবে বলে আমি আশা করি।

১৫ ডিসেম্বর ২০২২

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments