• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপ্রিল 6, 2024

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী, সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সাকিল, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইনামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সময় টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি বি কে শিকদার সজল, গট্টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাভলুসহ স্থানীয় সাংবাদিবৃন্দ ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments