• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় হাম-রুবেলা টিকাদান বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত!

মার্চ 10, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের সালথা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আরএমও ডাঃ ইফতেখার আজাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ। সভায় বক্তারা বলেন, আগামী ১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

এবং ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত জন্ম থেকে ১০ বছর বয়সী সকল শিশুদের কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান করা হবে। বক্তারা আরও বলেন, হাম-রুবেলা মারাত্মক কোন রোগ নয়। পর্যাপ্ত পরিমান পতিরোধ ব্যবস্থা এই টিকাতেই রয়েছে। তাই সকলকে তাদের শিশুদের নিয়ে টিকাদান কেন্দ্রে এসে টিকা নেওয়ার জন্য বলা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments