• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শীতার্ত অসহায় মানুষের বাড়িতে কম্বল পৌঁছে দিচ্ছে এসিল্যান্ড

ডিসে. 28, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় শীতের শুরুতেই শীতার্তদের মধ্যে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। তবে বেশ কয়েকদিন ধরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসিল্যান্ড মারুফা সুলতানা খাঁন হীরামনি উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করছেন বলে জানাগেছে। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকা বাসি।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে রাতের বেলায় কম্বল বিতরণ করেছেন তিনি। এসিল্যান্ডের হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।