
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাস্ক পরিধান না করা ও বিকাল ৪ টার পরে দোকান খোলা রাখায় ১৭ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
সালথায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মতে বিকেল ৪ টার মধ্যে দোকান বন্ধ না করায় মঙ্গলবার বিকেলে সালথা উপজেলা সদর বাজার বাজার, ফুকরা বাজার, মোন্তার মোড় ও ফুলবাড়িয়া বাজারে মোট ১১ টি দোকানদারকে দণ্ডবিধি, ১৮৬০ মতে মোট ৯০০০ (নয় হাজার) টাকা এবং মাস্ক পরিধান না করায় মোট ৬ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ মতে মোট ২৭০০ (সাতাশ-শত) টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার। তিনি সাংবাদিকদের বলেন, উপজেলার সকল বাজারের দোকান বিকাল ৪ টার মধ্যে বন্ধ করার সরকারি নির্দেশনা রয়েছে। কেও বাড়ির বাইরে গেলে অবশ্যই তাকে মাস্ক ব্যাবহার করতে হবে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১৬ জুন ২০২০
