• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

অক্টো. 29, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে এ মাসিক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদি ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা প্রমুখ।

এসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন বক্তারা। বক্তারা আরো বলেন সালথা উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি যেকোন সময়ের চেয়ে এখন ভালো।

২৯ অক্টোবর ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments