• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

জানু. 19, 2021

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মো. শহিদুল ইসলাম (২৭) নামে এক মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে প্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হড়েরকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে প্রেপ্তার করে সালথা থানা পুলিশ। শহিদুল ওই গ্রামের জিলু শেখের ছেলে।

সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার জানান, গ্রেপ্তারকৃত শহিদ একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী। তিনি দীর্ঘনি যাবত পালাতক ছিলেন। সোমবার রাতে তিনি গোপনে বাড়িতে আসেন বলে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments