• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জুন 5, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় সালথা সরকারী কলেজ মাঠে এ ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

গট্টি ইউনিয়ন বনাম আটঘর ইউনিয়নের মধ্যেকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আটঘর ইউনিয়নকে ১ শুন্য গেলে পরাজিত করে বিজয়ী হন গট্টি ইউনিয়ন পরিষদ।

৫ জুন ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments