• মঙ্গল. এপ্রিল ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় পুলিশ অ্যাসল্ট মামলায় দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক।

আগস্ট 5, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফ‌রিদপু‌রের সালথ‌ায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামী ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম মাতুব্বার (৪৫) কে দেশীয় অস্ত্রসহ আটক ক‌রে‌ছে থানা পু‌লিশ। মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়। সে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউনিয়‌নের কুমারপ‌ট্টি গ্রা‌মের মোঃ র‌ফিকুল ইসলাম ওর‌ফে র‌ফিক মাতুব্বরের ছেলে ও মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পু‌লিশ সু‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ এর নেতৃ‌ত্বে , এস আই শ‌হিদুল ইসলাম ও এস আই মোস্তফা কামালসহ সালথা থানা পু‌লি‌শের এক‌টি টিম মঙ্গলবার দিবাগত রা‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে শাহআলম মাতুব্বরকে আটক করা হ‌য়ে‌ছে। এসময় জিজ্ঞাসা বা‌দে তার কা‌ছে মজুদকৃত দেশীয় অস্ত্র ২ টি ছোড়া ১ টি রামদা ও ১০ টি সড়‌কি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ ব‌লেন, ধৃত আসামী শাহ‌ আল‌মকে বুধবার বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হয়েছে । শা‌ন্তি শৃংঙ্খলা রক্ষায় যে কোন অপরাধ দমনে আমা‌দের অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

৫ আগষ্ট ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments