• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ড্রাই‌ভিং লাই‌সেন্স না থাকায় ভ্রাম্যমান আদাল‌তের জ‌রিমানা!

জানু. 24, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:   ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বৈধ ড্রাই‌ভিং লাই‌সেন্স না থাকায় ভ্রাম্যমান আদাল‌তের মাধ্য‌মে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

সালথা উপ‌জেলা সদ‌রের সালথা সরকা‌রি ম‌ডেল মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের সাম‌নে শুক্রবার বিকাল ৫ টায় এই ভ্রাম্যমান আদালত প‌রিচা‌লিত হয়।

এসময় ৩টি মটরসাই‌কেল ও এক‌টি পিকআপ এর মা‌লিককে বৈধ ড্রাই‌ভিং লাই‌সেন্স না থাকার কার‌নে সড়ক পরিবহন আইন ২০১৮এর আলোকে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এসময় বেশ কিছু ব্যাটারী চা‌লিত অ‌টোভ্যান ও ইজিবাইকের ক্ষ‌তিকর অতি‌রিক্ত এলই‌ডি বা‌তির সং‌যোগ বি‌চ্ছিন্ন করা হয়।মটর সাইকেল চালকদের সতর্ক করে বলা হয় হেল‌মেট ও ড্রাই‌ভিং লাই‌সেন্স ছাড়া তারা রাস্তায় চল‌ফেরা কর‌বে না এই ম‌র্মে অ‌ঙ্গিকার করে।

ভ্যাম্যমান আদালত প‌রিচালনা ক‌রেন সালথা উপ‌জেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যা‌জি‌ট্রেড মোহাম্মদ হা‌সিব সরকার। এসময় তিনি বলেন, বর্তমা‌নে সালথা এলাকায় সড়ক দূর্ঘটনার সংখ্যা বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে, সড়ক দূর্ঘটনা কমা‌তে সড়ক ও যানবাহন আইন মে‌নে চলা সহ সক‌লকে সাবধা‌নে চলাচল করার কথা বলা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments