
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের হাইওয়ে রাস্তার পাশে মোল্যা বাড়ির সামনে ট্রাক থেকে ইট নামানোর সময় ট্রাকের ঢাঁলার চাপায় এক এক যুবকের মৃত্যু হয়েছে। যুবক ওই ট্রাকেরই হেলপার ছিলো। সোমবার সকাল ১০ টায় ফরিদপুরের মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক(ঢাকা মেট্রো ট-১৬-৬০৯৯) ইট নিয়ে ফুকরা গ্রামের নির্মাধীন এইসবিবি রাস্তার জন্য হাইওয়ে রাস্তার পাশে ওই ইট আনলোড করছিলো।
এসময় ট্রাকের ঢাঁলা মাথার উপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, নিহত যুবক ফরিদপুরের কোতয়ালী থানার খলিল মন্ডলেরহাট এলাকার ইকরাম মাতুব্বরের ডাঙ্গি গ্রামের ইছাহাক মোল্যার ছেলে মো: জসিম মোল্যা (৩০)। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ সিদ্দিক মোল্যা নেতৃত্বে একটি টিম তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
