
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী সমপ্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব শান্তি ও মানব কল্যানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সালথা উপজেলা কমিটি এবং সালথা সার্বজনীন দূর্গা মন্দির কমিটির আয়োজনে মঙ্গলবার দুপুর ১ টায় সালথা উপজেলা সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে এই আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাশ, বোয়ালমারি কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, ইউআরসি সালথার ইনেস্ট্রাক্টর অশোক কুমার বিশ্বাস, সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সালথা উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবু অনন্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রল্লাদ কুমার শীল, সালথা সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি বিপুল বিশ্বাস প্রমূখ।
মহামারি করোনা ভাইরাস এর কারনে সিমিত আকারে উপস্থিত থেকে পবিত্র গীতা থেকে পাঠ করা হয় এবং আলোচনা সভা ও প্রার্থনা সভায় বিশ্ব শান্তি ও মানব কল্যানের জন্য প্রার্থনা করা হয়।
১১ আগস্ট ২০২০
