• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় খামারীদের মাঝে গরু মোটাতাজাকরণ সামগ্রী বিতরণ।

জুলাই 2, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রাণিসম্পদ দপ্তরের অধীনে আধুনিক প্রযুক্তিতে গরু মোটতাজাকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সুফলভোগী গরু খামারীদের মাঝে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রানীসম্পদ দপ্তরে এ ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মুশফিকুর রহীম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন জানান, প্রশিক্ষণপ্রাপ্ত এক শত সুফলভোগী গরু খামারীর মাঝে ২ প্যাকেট করে ভিটামিন প্রিমিক্স পাউডার, একটি করে প্রশিক্ষণ বই, একটি করে হেল্থ কার্ড ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments