• মঙ্গল. এপ্রিল ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ক্রিকেট প্রশিক্ষন সমাপনী ও সনদপত্র বিতরণ!

জানু. 30, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:                  মুজিব শতবর্ষ উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৯-২০ এর আওতায় ফরিদপুরের সালথায় মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় সালথা সরকারী কলেজের হলরুমে এ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার মোঃ সাহিন সুলতান রাজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, ক্রিকেট প্রশিক্ষক মোঃ মোস্তফা হোসেন প্রমূখ।

জানা যায়, মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষনে উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষন শেষে সমাপনী অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments