
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : জনসাধারণকে করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিতে এবার বিভিন্ন বাজারে ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার ও সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ।
রবিবার বিকালে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার ও সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহর হাতে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট নিয়ে উপজেলা সদর বাজারের মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিতরণ করেন।
এসময় সরকারি এই দুই কর্মকর্তা সবাইকে করোনা ভাইরাস বিষয়ে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, সালথা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেনবাচ্ছু।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত পরিস্কার রাখতে হবে, জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলেন, অপ্রয়োজনে শিশুদের ঘরের বাইরে আনা বিরত থাকতে হবে। শারীরিক কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ গ্রহনের আহবান জানান। অযথা আতংকিত না হয়ে সচেতন হোন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকা বাসি।
২২ মার্চ ২০২০
