
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের সালথায় ব্যাটারি চালিত ইজিবাইক চালকদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে নগদ অর্থ বিতরন করেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা বাকি বিল্লাহ প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর বলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি লাবু চৌধুরীর পক্ষ থেকে লকডাউন চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালকদের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরন করা হলো। পর্যায়ক্রমে অন্যদের মাঝেও সহায়তা প্রদান করা হবে।
২০ জুলাই ২০২১
