• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন!

মার্চ 5, 2020
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন করা হয়েছে।
 দিবসটি উপলক্ষে (৫ মার্চ ২০২০) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, এসময় অন্যদের মোধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, , উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, উপজেলা তথ্য অফিসার নীলিমা অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নারী দিবসে শপথ করি বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ি। আজ বাংলাদেশের উন্নয়নে নারীর ভুমিকা অপরিসীম। তাই সবারই নারীদেরকে সন্মান করতে হবে। মনে রাখতে হবে একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতী উপহার দিতে পারে। সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments